প্রিন্ট এর তারিখঃ Sep 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
পটিয়ায় বেশি মূল্য সার বিক্রি করায় উপজেলা প্রশাসনের জরিমানা।

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় কেলিশহর ইউনিয়নে সরকারের নির্ধারিত মূল্যর চাইতে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা প্রশাসন।
রোববার (৬ই সেপ্টেম্বর) পটিয়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নেতৃত্ব
পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট এলাকায়(বিকাল-৩টা হতে সাড়ে ৫টা পর্যন্ত) অইল্লার টেক(দানবাক্স)মের্সাস হাজী রফিকুল ইসলামের সারের দোকানে অভিযান পরিচালনা করে নির্ধারিত মূল্যর চাইতে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগের সত্যায়িত প্রমাণ পাওয়া যায়।বিসিআইসি ডিলার হাজী রফিকুল ইসলাম (৬৫)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ধারায় ১০হাজার টাকা জরিমানা ও তৎক্ষনিক আদায় করা হয়।
স্হানীয় কৃষক ও বিভিন্ন সুত্রে জানা যায়, এলাকায় কয়েকজন খুচরা সার বিক্রেতা,স্হানীয় কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যর চাইতে বেশি দামে সার বিক্রি করে আসছে।যেমন প্রতি কেজিতে, ইউরিয়া সার ২৭টাকার স্হলে ৩২/৩৫টাকা,টিএসসি ২৭টাকার স্হলে ৪০/৪৮টাকা,ডিএপি ২১টাকার স্হলে ২৫/৩০টাকা,এমওপি ২০টাকার স্হলে ২৫/৩০টাকা করে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান বলেন,সঠিক তথ্য ও অভিযোগের ভিক্তিতে অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান অব্যহত থাকবে বলে জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট